Main Menu

দেশে করোনায় আরও ১৫৯ মৃত্যু, শনাক্ত ৬৫৬৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে।

এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৫৬৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন। ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৪ শতাংশ।

এর আগে বুধবার (১৮ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ২৪৮ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed