Main Menu

সিলেটে করোনায় আরো ২২ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৮

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২০ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মারা গেছেন ৯৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৯৪ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন।

Manual7 Ad Code

এর আগে গত ১১ আগস্ট করোনায় একদিনে সমান সংখ্যক মৃত্যু দেখে সিলেট বিভাগ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

একই সময়ে ২০৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.৫১ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে ৫০ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড় গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। সব মিলিয়ে মোট ভর্তি রয়েছেন ৫১৪ জন।

Manual4 Ad Code

এসময়ে নতুন সুস্থ হয়েছেন ৫৯৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪২ জন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code