জকিগঞ্জে মাইক্রোবাস পানিতে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে ছিটকে পড়ে পানিতে ডুবে গেলে ৩ জনের মৃত্যু ঘটেছে। এ সময় ৪ জনকে আহতাবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে সিলেটের হাসপাতালে পাঠিয়েছে বলে স্থানীয়দের দাবী।
বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি (সিলেট-ট- ১১-০৫২২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও দুই জন মারা যান।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে গাড়ীতে মোট কয়জন ছিলেন তা সঠিক করে জানা যায়নি।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed