Main Menu

জৈন্তাপুরে লক্ষাধিক নাসির বিড়িসহ যুবক গ্রেপ্তার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থেকে ১ লাখ ৫ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়িসহ রফিক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত রফিক জৈন্তাপুর থানার হেমু মাঝপাড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। এসময় চোরাচালান পরিবহন করা নোহা মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে জৈন্তাপুরের সিলেট তামাবিল-মহাসড়কের ঠাকুরের মাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান। তিনি জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code