Main Menu

দেশে করোনায় আরও ১৭২ মৃত্যু, শনাক্ত ‍৭২৪৮

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২৪৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।

Manual6 Ad Code

বুধবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন। ২৪ ঘণ্টায় ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৭ হাজার ৫৩৫ জনের দেহে।

Manual8 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code