Main Menu

মৌলভীবাজারে লাইভে এসে যাদু শিল্পীর আত্মহত্যা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়ে এক পর্যায়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুমন মিয়া (৩৫) নামে এক যাদু শিল্পী।

Manual8 Ad Code

সোমবার (১৬ আগস্ট) রাতে মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

যাদু শিল্পী সুমন মিয়া সদর উপজেলার গয়ঘর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন। পাশাপাশি যাদু খেলাও দেখাতেন তিনি।

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদু শিল্পী সুমন তার আইডি থেকে লাইভে আসেন। লাইভের দর্শকরা দেখতে পান ফেইসবুক লাইভে এসে তিনি সবার কাছে ক্ষমা চান। একপর্যায়ে দড়িতে ফাঁস লেগে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ফেইসবুক লাইভের বিষয়টা আমরাও শুনেছি। গভীর তদন্তের জন্য আজ ঘটনাস্থলে পুলিশ পাঠাবো।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code