Main Menu

আই‌সিইউ‌তে রওশন এরশাদ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শারী‌রিক অবস্থার অবন‌তি হওয়ায় সংস‌দের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হ‌য়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৬ আগস্ট) দুপুরে রওশন এরশা‌দের সহকারী একান্ত স‌চিব মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

Manual3 Ad Code

গত শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়।

রওশন এরশাদের ছে‌লে রাহগীর আলমাহি সাদ এরশাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual4 Ad Code

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code