Main Menu

আকাশপথে বেবিচক’র নতুন বিধি-নিষেধ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আকাশপথে চলাচলের নতুন বিধি-নিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনায় ২৭টি দেশের ওপর বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনার ভ্যাকসিন না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে আসা যাবে না। ১১ দেশ হলো- আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস,সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন।

তবে এই ১১ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসতে পারবেন। তবে তাদের অবশ্যই বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Manual8 Ad Code

১৬টি দেশে থেকে করোনা ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিয়ে আসলে নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

১৬টি দেশ হচ্ছে- ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া ও যুক্তরাজ্য। তবে এই ১৬ দেশ থেকে যারা করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) নিয়ে ১৪ দিন পার করেছেন, তারা বাংলাদেশে আসলে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে যেয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

তবে করোনা ভাইরাসের টিকা নেওয়া থাকার পরও বিমানবন্দরে কারও মধ্যে যদি করোনার লক্ষণ কিংবা উপসর্গ দেখা দেয়, তাকে নিজ খরচে হোটেল বুকিং করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Manual1 Ad Code

জাহাজের নাবিক বা প্রকৌশলীদের কেউ যদি নিষেধাজ্ঞার আওতাভূক্ত কোন দেশে সাইন অফ করেন, তবে তিনি যথাযথ কাগজপত্র নিয়ে বাংলাদেশে ফেরত আসতে পারবেন। এক্ষেত্রেও নাবিক ও প্রকৌশলীগণকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Manual5 Ad Code

তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করেনি বেবিচক। যে কোনও দেশে বাংলাদেশ থেকে যাওয়া যাবে। তবে ভ্যাকসিন নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে বিদেশ কিংবা বিদেশে থেকে বাংলাদেশে আসা যাবে। ১০ বছরে নিচের বয়সীদের করোনা টেষ্ট করার প্রয়োজন নেই। ফ্লাইটের ৭২ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code