Main Menu

করোনামুক্ত হলেন আবুল মাল আবদুল মুহিত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ২২ দিন পর করোনাভাইরাসমুক্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (১৬ আগস্ট) মুহিতের পারিবারিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। সাবেক অর্থমন্ত্রীর মুখের ভেতরে ঘা থাকায় স্বাভাবিক খাবার খেতে সমস্যা হচ্ছে।

Manual8 Ad Code

তাকে পুষ্টিকর তরল জাতীয় খাবার বেশি বেশি দেওয়া হচ্ছে। ৮৭ বছর বয়সী মুহিতের বার্ধক্যজনিত নানা জটিলতা ও উচ্চ ডায়াবেটিক থাকায় শরীরও দুর্বল রয়েছে।

এর আগে কোরবানির ঈদের পর ২৪ জুলাই তিনি কোভিড-১৯ পজিটিভ হন। আর গত ১৪ আগস্ট টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

দ্রুত সুস্থতার জন্য তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি রয়েছেন।

Manual1 Ad Code

জানা গেছে, মুহিত তার চাহিদামতো পত্রিকা ও বই পড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুহিতের ফুসফুসের সংক্রমণের হার কমেছে। আবদুল মুহিতের স্ত্রী ও ছেলেসহ পরিবারের অন্য সদস্যরাও করোনা নেগেটিভ হয়েছেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code