এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: দি এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ তোফাজ্জল হোসেন আর নেই। ইন্নালিল্লাহি…….. রাজেউন। সোমবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় নগরীর মিরবক্সটুলা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
পরে তার লাশ গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে। সেখানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছেলে সৈয়দ খিজির হোসেন এনু জানিয়েছেন।
Related News
সিলেটে নিখোঁজের ৫দিন পর মাজারের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশেRead More
সিলেটের পরিবহন শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ফলিক আর নেই
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পাঁচবারেরRead More



Comments are Closed