Main Menu

শুক্রবার সিলেটের দুই ল্যাবে ৩৩২ জনের পজেটিভ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ৩৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে ওসমানী মেডিকেলের ল্যাবে ২৪০ জনের ও শাবির ল্যাবে ৯২ জনের করোনা শনাক্ত হয়।

Manual7 Ad Code

শুক্রবার ওসমানী মেডিকেলের ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার প্রায় ৮৭ শতাংশ।

হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সিলেটভিউকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসি-আর ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৪০ জনের করোনা পজেটিভ আসে।

Manual4 Ad Code

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার আরও ৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৯২ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ মোট নমুনা পরীক্ষায় প্রায় অর্ধেকেরই করোনা পজেটিভ এসেছে।

Manual7 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪ জন, হবিগঞ্জের ৩৫ জন এবং মৌলভীবাজার জেলার ৫৩ জন রয়েছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code