গোয়াইনঘাটে নিখোঁজের ২দিন পর যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে বাল্কহেডের সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দু’দিন পর রুমেল (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে নন্দীরহাঁও ইউনিয়নের রানি গঞ্জ গ্রামের চেঙ্গেরখাল নতবর টলাবিল হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রুমেল আহমদ উপজেলার নন্দীর গাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গেরখাল নদীতে টলার হাওর স্থানীয় পীরেরগাঁও নিদাই মিয়ার বাড়ীর পাশে রুমেলের লাশ ভাসতে দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম খাঁন ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেন।
এর আগে, গত বুধবার (৭ জুলাই) দুপুরে চেঙ্গের খাল সেতু সংলগ্ন এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয় রুমেল।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed