Main Menu

দেশে করোনায় আরও ২১২ মৃত্যু, শনাক্ত ১১,৩২৪

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪ জনে।

Manual4 Ad Code

এ ছাড়া এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।

Manual1 Ad Code

এর আগে গত ৭ জুলাই দেশে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি মাসেই ৮ জুলাই ১৯৯ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যু বরণ করেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code