Main Menu

বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ মার্চ) বিকেলে নিপুন রায়ের শ্বশুর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল ৩ টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে নিপুন রায়কে আটক করা হয়।’

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

Share





Related News

Comments are Closed