স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমানও আক্রান্ত।
শনিবার (২০ মার্চ) ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিন গণমাধ্যমকে বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমরা পরীক্ষা করাই। দুদিন আগে রেজাল্ট পজিটিভ এসেছে। এমনিতেই আমরা ভালো আছি। নিজ নিজ বাসায় আইসোলেশেন আছি। ’ এ বিষয়ে জানতে মহাপরিচালককে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
অন্য একটি সূত্র জানায়, কয়েক দিন আগে স্বাস্থ্য অধিদফতরের প্রায় ৮-১০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed