দেশে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ১০১৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদমাধ্যমে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ১২জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৫ হাজার ১৭০ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৩৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৯ হাজার ৫৮ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। গত বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed