Main Menu

ভারতে হিমবাহ ধস, নিহত বেড়ে ৪৩

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় আরও পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উদ্ধারকারীরা লাশগুলো উদ্ধার করেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩।

তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গের ভেতর আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

Manual3 Ad Code

১৩ ফেব্রয়ারী শনিবার থেকেই তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ চালানো হয়। রবিবার সকাল পর্যন্ত নতুন করে পাঁচজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

চামোলির জেলা প্রশাসক স্বাতী ভাদোরিয়া বলেন, উদ্ধারকাজ আরও জোরদার করা হচ্ছে। লাশ উদ্ধারের পর এলাকায় বাকি নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

Manual5 Ad Code

গত ৭ ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায় হিমবাহ ভেঙে তুষারধস হয়। সরকারি হিসাব অনুযায়ী, এখনও ১৬০ জন নিখোঁজ রয়েছেন।

Manual1 Ad Code

তপোবন সুড়ঙ্গের মধ্যে এখনও ২০ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code