Main Menu

দেশে করোনায় আরো ১০ মৃত্যু, শনাক্ত ৩৮৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একইদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২৩৯ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

এদিকে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্যদিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন হয়েছে।

Share





Related News

Comments are Closed