সিলেটে ছাত্রলীগের শীতবস্ত্র ও অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই অসহায় শীতার্তদের মাঝে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নগরীর উপশহর ডি ব্লক থেকে শুরু করে টিলাগড় পয়েন্ট, নয়াসড়ক পয়েন্ট, মানিকপীর গেইট, চৌহাট্টা পয়েন্টে সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেইন চৌধুরী ও বন্ধু শাহীন সহ ফ্যামিলী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় সাড়ে ৩শ’ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ ১শ টাকা করে বিতরণ করা হয়।
বিতরণকালে সরোয়ার হোসাইন চৌধুরী বলেন, রাজনীতির অভিভাবক আজাদুর রহমান আজাদের হাত ধরে আমরা রাজনীতি শিখেছি এবং কিভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন তাও আমরা শিক্ষা গ্রহণ করি। বিগত করোনা কালীন সময়ে আমি আমার রাজনীতির অভিভাবক আজাদুর রহমান আজাদের সাথে ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি আমিও ব্যক্তিগতভাবে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী নিয়ে অসহায়দের পাশে কাজ করেছি। তাই এ ধরনের কাজের মাধ্যমে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে বলে আমি আশাবাদী। তিনি জানান, যদি আল্লাহ পাক রাব্বুল আল আমিন আমাকে তৌফিক দান করেন তাহলে এ ধরনের কার্যক্রম আরো অব্যাহত থাকবে।
শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শাহীন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সাগর, কুচাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা শাহ নাহিদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, ব্যবসায়ী মিজান আহমদ প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের পাশ থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধেরRead More
সিলেটে ৪ শতাধিক এসআরবি সদস্য মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।Read More



Comments are Closed