দেশে করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৯০
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৪ হাজার ৫০০ জন।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।
এর আগে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দেশে ১ হাজার ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী থেকে বিভিন্ন রুটে চালু হতে যাচ্ছে নতুন আরও তিনটি ট্রেন। এরRead More
ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশRead More



Comments are Closed