সিলেটে করোনায় শিক্ষক দম্পতির মৃত্যু, মেয়েও আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক:: সিলেটে করোনায় মারা গেলেন সিলেট ব্লু বার্ড স্কুলের গণিতের শিক্ষক নিকুঞ্জ বিহারী দাস। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে নগরীর দাড়িয়াপাড়াস্থ বাসায় মারা যান নিকুঞ্জ দাস (৮২)।
এরপর দুপুরে সিলেটের চালিবন্দর মহাশশ্মান ঘাটে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এর আগে গতকাল সোমবার ভোরে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিকুঞ্জ দাসের স্ত্রী রেণুকা চৌধুরী (৬৮) । করোনা আক্রান্ত স্বামী-স্ত্রী দুজনেই এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।
নিকুঞ্জ-রেনুকা দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে ভারতে থাকেন। মেয়ে সাংবাদিক অদিতি দাসও করোনায় আক্রান্ত।
নিকুঞ্জ বিহারী দাস সিলেটের ব্লু বার্ড স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। দীর্ঘদিন আগেই তিনি অবসর গ্রহণ করেন। সিলেটের নামকরা একটি বিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতার কারণে নিজের শিক্ষার্থী ছাড়াও সিলেটের অনেকের কাছেই তিনি ’নিকুঞ্জ স্যার’ হিসেবেই পরিচিত। তার স্ত্রী রেনুকা চৌধুরীও স্কুল শিক্ষক ছিলেন।
জানা যায়, ঢাকায় একটি পত্রিকায় চাকরি করতেন সিলেটের সংস্কৃতিকর্মী অদিতি দাস। ক্যান্সার আক্রান্ত বাবাকে শশ্রুষার জন্য চাকরি ছেড়ে চলতি মাসের শুরুতে সিলেট চলে আসেন তিনি। এরপর গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হন অদিতি দাসের মা রেনুকা চৌধুরী। পরে অদিতি নিজে এবং তার বাবারও করোনা ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) মারা যান রেনুকা চৌধুরী। স্ত্রীর মৃত্যুর একদিন পর মঙ্গলবার (২৭ অক্টোবর) চলে গেলেন অদিতি দাসের বাবা নিকুঞ্জ বিহারী দাসও।
শোক : নাট্যকর্মী ও সাংবাদিক অদিতি দাসের বাবা নিকুঞ্জ বিহারী দাস ও মা রেণুকা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সাক্ষরিত এক শোকবার্তায় তারা প্রয়াতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচারRead More
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More



Comments are Closed