Main Menu

নেত্রকোনায় ট্রাক চাপায় নারীর মৃত্যু

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলা শহেরের কেন্দ্রস্থল দত্তমার্কেট এলাকায় সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে কামরুন্নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার জেলা সদরের কুড়পাড় এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।

রিকশায় বাজার করে যাওয়ার সময় দুজন মহিলা দত্ত মার্কেটের সামনে যেতেই পিছন থেকে ধাক্কা দেয় ঘাতক ট্রাক। এসময় একজন মহিলা ট্রাকের নিচে পড়ে যায়, আর অন্যজন ড্রাইভারের অপজিটে পড়ে যায়। তার কিছু হয়নি। যিনি মারা গেছেন তিনি গর্ভবতী ছিলেন।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed