শাবির ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েে পিসিআর ল্যাবে শনিবার (১২ সেপ্টেম্বর) মাত্র ৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা শেষে ১৫ জনের শরীরে পাওয়া গেছে করোনাভাইরাস। যেখানে গতকাল শুক্রবার করা হয়েছিল ৪৬৮ জনের নমুনা পরীক্ষা। আর করোনা শনাক্ত হয় ৮০ জনের।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান আজ শাবির ল্যাবে নতুন ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সুনামগঞ্জের ৯ জন ও সিলেট জেলার ৬ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে শনিবার সিলেটের ১৮টি ও সুনামগঞ্জের ৫টি নমুনা জমা পরে। তবে এদিন পূর্বে সংরক্ষিত আরও কয়েকটি নমুনা নিয়ে মোট ৭১টি নমুনা পরীক্ষা করা হলে এ ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed