Main Menu

বৃটিশ পার্লামেন্টের সামনে ‘অর্ধনগ্ন’ নারীদের বিক্ষোভ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ‘অর্ধনগ্ন বা টপলেস’ নারীরা বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ কয়েক ডজনকে বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। ‘এক্সটিংশন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে সমবেত নারীদের পরনে ছিল শুধু একটি ‘ট্রাউজার, আর মুখে ছিল একটি মাস্ক পরা।

মাস্কে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়।

Manual7 Ad Code

ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বৃটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন। তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহ্বান জানানো হয়।

এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকের ওপর রং দিয়ে সতর্কতা লিখেছিলেন। তাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে। ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে। বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ।

বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, আমরা ‘ক্লাইমেট ইমার্জেন্সির’ পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। আমরা বাঁচতে চাই।

Manual8 Ad Code

করোনা সংক্রমণের ফলে সবকিছু অচল হয়ে যাওয়ার পর গত সপ্তাহ থেকে তাদের বিক্ষোভ, প্রতিদিন নতুন করে শুরু করেছে এই গ্রুপটি।

Manual5 Ad Code

দু’টি সংবাদ মাধ্যমে আসা-যাওয়ার সড়কে তারা বৃহস্পতিবার বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন। এজন্য তাদের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code