Main Menu

গুমাই নদীতে ট্রলারডুবি, আরো ২ লাশ উদ্ধার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জনের লাশ উদ্ধার করা হলো।

Manual2 Ad Code

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্মপাশা উপজেলার হলদির হাওর থেকে রতন মিয়া (৩৫) ও একই হাওরের অন্য অংশ থেকে বেলা আড়াইটার দিকে মনিরা আক্তারের (৫) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

Manual8 Ad Code

রতন মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আব্দুল হান্নান অরফে আবু মিয়ার ছেলে এবং মনিরা আক্তার একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে। ওই দুর্ঘটনায় রতন ও মনিরাসহ ধর্মপাশার ইনাতনগর গ্রামের ৯ জনের মৃত্যু হয়েছে।

Manual7 Ad Code

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে একটি যাত্রীবাহী ট্রলার ৩৫/৪০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকরাকোনা যাওয়ার পথে গুমাই নদীতে বাল্কহেড নৌকার সাথে মুখোমুখী সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয় এবং যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর ওইদিনই ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিলেন রতন মিয়া ও মনিরা আক্তার।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code