মৌলভীবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলায় ফারহানা আক্তার ছামিয়া (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পরিবারের লোকজনের দাবি শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এনিয়ে এলাকার লোকজনের মধ্যে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া, স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত হত্যা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এই ঘটনাটি ঘটেছে। নিহত ফারহানা সদর উপজেলার মোস্তফাপুর ইউপির গোমড়া গ্রামের হোসাইন আহমদের পুত্র রুবেল আহমদের স্ত্রী।
মৃতের ঘটনায় ফারহানার পরিবারের লোকজনের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। তাদের মেয়ে স্বামীর বাড়িতে অসুখী ছিলো। প্রায় ফারাহানার স্বামীর সঙ্গে পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকতো।
অন্যদিকে গৃহবধূর স্বামী রুবেল আহমদ জানান, দীর্ঘ দিন থেকেই স্ত্রী-ফারহানার মাথায় মানসিক সমস্যা ছিলো, গত তিন থেকে চারদিন আগে শ্বশুড় বাড়ির লোকদের সাথে নিয়ে কবিরাজ ও চিকিৎসা করানো হয়েছে।
এব্যাপারে মৃতের ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিহতের লাশ মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পেলে ঘটনার আসল সত্যতা বলা যাবে।
Related News
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তারRead More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More



Comments are Closed