Main Menu

শমশেরনগরে ৪ ঘন্টা আটকে ছিল পাহাড়িকা

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশনে চট্রগ্রামগামী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে টানা ৪ ঘন্টা ট্রেনটি আটকা পড়ে। বিকল্প একটি ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকা পড়া পাহাড়িকা এক্সপেষ ট্রেন শমশেরনগর থেকে চট্রগ্রামের উদ্দেম্যে ছেড়ে যায়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ব) দুপুর ১২টায় চট্রগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপেস ট্রেন শমশেরনগর স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছিল।

শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭২০ নং আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার দুপুরে শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌছে। এখানে ২ মিনিট যাত্রা বিরতির পর ইঞ্জিন বিকল হওয়ার পর ট্রেনটি এখানেই আটকা পড়ে। এ অবস্থায় চট্রগ্রামগামী যাত্রীরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। পরে বিকাল ৪টায় আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন আসার পর বিকাল ৪টা ৫ মিনিটে আটকাপড়া আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে ট্রেন চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Manual8 Ad Code

শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারি মাস্টার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭২০ নং চট্রগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেনটি এ স্টেশনে ৪ ঘন্টা আটকা ছিল। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে আখাউড়া জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে আটকাপড়া ট্রেনটিকে উদ্ধার করে টেনে নিয়ে যায়। বিকল ইঞ্জিন শমশেরনগর স্টেশনে রয়েছে। তবে এসময়ের মধ্যে অন্যকোন ট্রেন না থাকায় বিঘ্ন ঘটেনি।

Manual2 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code