Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৯ লাখ ২ হাজার

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২ হাজার ১৪১ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, বিশ্বের ১৮৮টি দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।

Manual6 Ad Code

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৩ লাখ ৫৯ হাজার ৫৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৭৯৬ জন।

Manual1 Ad Code

এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৯০ জনের।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৭ হাজার ৮৮৯ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৮ হাজার ৫৩৯ জনের।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code