Main Menu

কানাইঘাটে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

Manual1 Ad Code

কানাইঘাট সংবাদদাতা : সিলেটের কানাইঘাটের সড়কের বাজারে এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সড়কের বাজারে ভিলেজ ফর হেলথ্ মেডিকেল হলে অভিযানে চালিয়ে এ জরিমানা করা হয়।

Manual5 Ad Code

ডাক্তারি সার্টিফিকেট দেখাতে না পারায় কথিত ডাক্তার এস এম এনাম হোসেন মুজাক্কির’কে এ জরিমানা করা হয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহাম্মদ বারিউল করিম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ তার সাথে ছিলেন।

স্থানীয়রা জানান, এস এম এনাম হোসেন মুজাক্কির দীর্ঘদিন থেকে সড়কের বাজারে চেম্বার খুলে এলাকার অনেক রোগীকে চিকিৎসা দিয়ে আসছেন। ইউএনও বারিউল করিম খান অভিযানে নেমে ডাক্তারী সনদপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০১০ সনের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল আইনে তাকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

একই দিনে সড়কের বাজারে অভিযান চালিয়ে একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code