সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন বনঁগাও এলাকায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় এই লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমা থানাধীন বনঁগাও নামক স্থানে সুরমা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের বয়স অনুমান ৩৫ বছর, লাশের গায়ে গোলগলা গেঞ্জি ও নিম্নাঙ্গে পরনে কিছু নাই। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে লাশটি নদীতে ভাসতে ভাসতে কামালবাজার ইউপি অতিক্রম করে বনগাঁও নামক স্থানে আসে। লাশটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
কামালবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইদুর রহমান অজ্ঞাত লাশটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুতসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করেন।
মৃত দেহটি যদি কারো পরিচিত হয়ে থাকে বা আত্মীয়স্বজনের সন্ধান পান তাহলে এসআই সাইদুর রহমান (০১৭১১৪৫৬২৩৬) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More



Comments are Closed