রাতে সব ব্যাংকের বুথ বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সাইবার হামলার আশঙ্কায় মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে দেশের সব ব্যাংকের এটিএম বুথের সার্ভিস। কোন কোন ব্যাংক রাত দশটা আবার কোন ব্যাংক রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত তাদের এটিএম সেবা বন্ধ রেখেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে হঠাৎ করে বুথ বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি পড়েছেন গ্রাহকরা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
অনেক ব্যাংকের বুথের সামনে ঝুলছে নির্দেশনা সম্বলিত নোটিশ। আবার কিছু ব্যাংকের স্ক্রিনে রয়েছে বন্ধ থাকার বার্তা।
বুথের নৈশপ্রহরীরা জানান, নিরাপত্তাজনিত কারণে বুথ বন্ধ থাকার কথা বলা হয়েছে।
জানা যায়, উত্তর কোরিয়ার “বিগল বয়েজ” নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন তথ্য আসে। তারপরই গত ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার নিদের্শনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। হ্যাক হওয়ার আশঙ্কায় দেশের সবকটি ব্যাংকের এটিএম সার্ভিস মধ্যরাত থেকে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed