Main Menu

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৯৫০

বৈশাখী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৩১৬ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ১ হাজার ৯৫০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯০ জন এবং মোট সুস্থ ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জনে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১৪ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন। এ নিয়ে

Share





Related News

Comments are Closed