প্রভাষকের ছিনতাইকৃত ল্যাপটপ-মোবাইল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর শাহজালাল ব্রিজের উপর থেকে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসনের প্রভাষক ফরহাদ হোসেনের ছিনতাইকৃত ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার তাদেরকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলো, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ আরিয়ান (২৩), সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া এলাকার রাজেন্দ্র দাসের ছেলে জনি দাস (২০) ও জগন্নাথপুর থানাধীন চেচনী এলাকার আলিফ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শুভকে নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাবনা পয়েন্ট থেকে আটক করে। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত নকিয়া মোবাইল উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর কানিশাইল এলাকার ময়না মিয়ার কলোনী থেকে তার সহযোগী জনি দাসকে আটক করা হয়। এসময় জনির কাছ থেকে প্রভাষকের এইচপি ল্যাপটপ উদ্ধার করে দক্ষিণ সুরমার কদমতলীর সাদ্দাম হোসেনের কলোনী থেকে ছিনতাইকারী রাজু মিয়াকে আটক করে পুলিশ।

এদিকে, ছিনতাইয়ের ঘটনায় প্রভাষক ফরহাদ হোসেন দক্ষিণ সুরমা থানায় মামলা একটি দায়ের করেন। তিনি ঢাকার কদমতলী থানাধীন ১৫৩৯ দক্ষিণ দনিয়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তিনি নগরীর চৌকিদেখি এলাকার রংধনু ৮৮/২ নং বাসায় বসবাস করে আসছেন এবং সিলেট লিডিং ইউনিভার্সিটির প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed