৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আরও ১৯ ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন রুটের আন্তঃনগর, কমিউটার ও লোকাল ট্রেন এ তালিকায় রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। পরবর্তিতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হবে। এরপরেই আগামী ৫ সেপ্টেম্বর থেকে আন্তঃনগর,কমিউটার ও লোকাল সহ আরও ১৯ টি ট্রেন চলাচল শুরু হবে।
আগামী ৫ সেপ্টেম্বর থেকে চলাচল শুরু কেরা ট্রেনগুলোর মধ্যে রয়েছে চট্রগ্রাম- ঢাকা- চট্রগ্রাম রুটের মহানগর গোধুলী/প্রভাতী, ঢাকা-সিলেট-ঢাকা জয়ন্তীকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা উপবন এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা চট্রগ্রাম তুর্ণা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা মোহনগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-জামালপুর- ঢাকা জামালপুর এক্সপ্রেস, ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী ধুমকেতু এক্সপ্রেস, ঢাকা-রংপুর-ঢাকা রংপুর এক্সপ্রেস, সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ বাজার সিরাজগঞ্জ এক্সপ্রেস, খুলনা-চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর লোকাল, রহনপুর-খুলনা মহানন্দা এক্সপ্রেস, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার পদ্মরাগ কমিউটার, খুলনা-গোয়ালন্দঘাট-খুলনা নকশিকাথাঁ এক্সপ্রেস, চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রাম সাগরিকা কমিউটার, রাজশাহী-পার্বতীপুর-রাজশাহী উত্তরা এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ- ঢাকা মহুয়া এক্সপ্রেস এবং খুলনা-বেনাপোল-খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।
এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে চলাচল শুরু হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে: ঢাকা-চট্রগাম- সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর গোধুলী, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম সোনার বাংলা এক্সপ্রেস,চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম চট্রলা এক্সপ্রেস,সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া এক্সপ্রেস,রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা রাজশাহী-খুলনা সাগরদাঁড়ী এক্সপ্রেস,সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা এক্সপ্রেস,ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম ঢাকা/চট্রগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার,সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপেস টেন চলাচল শুরু হচ্ছে।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়।
Related News
৪,৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজারRead More
সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখল করারRead More



Comments are Closed