Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৯২৯৯, মৃত্যু ১৬৯

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪০ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে দুইজনের মৃত্যু ঘটে।

Manual1 Ad Code

রোববার (১৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৭০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৫ জনও হবিগঞ্জে শনাক্ত হন ১৮ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ১৬ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১৪ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ৮ জন।

রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ২৯৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৯৫৯ জন, সুনামগঞ্জে ১৭৪৮ জন, হবিগঞ্জে ১৩৭২ জন ও মৌলভীবাজারে ১২২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ১৫৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৪ হাজার ৪৪২ জন। এর মধ্যে সিলেটে ১৪৯১ সুনামগঞ্জে ১৩১৬, হবিগঞ্জে ৮৯৩ ও মৌলভীবাজারে ৭৪২ জন।

Manual7 Ad Code

এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা কেড়ে নিয়েছে আরও দুইজনের প্রাণ। এদের একজন সিলেট জেলার এবং অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬৯। এর মধ্য সিলেটে ১২২, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৭ জন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code