কানাইঘাটে একসাথে তিন সন্তান প্রসব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে তিন কন্যা সন্তানের মা হয়েছেন জেসমিন বেগম। তবে তারমধ্যে এক নবজাতক মৃত অবস্থায় প্রসব হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসব ব্যাথা নিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাতুলাকান্দি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৩০) কে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে গাইনী বিভাগে তাৎক্ষণিক ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ, মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল টিম স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে জেসমিন বেগমের তিন কন্যা সন্তান প্রসব হয়। তবে এক নবজাতক পৃথিবীর আলো দেখেনি।
চিকিৎসকরা জানান- প্রসূতি মা জেসমিন বেগম সম্পূর্ণ সুস্থ থাকলেও জীবিত দুই নবজাতক কন্যা সন্তানের ওজন কম থাকায় তাদের উন্নত চিকিৎসা সেবার জন্য সিলেট ওসমানী মেডিকেলে কলেজে রেফার করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফ উদ্দিন নাহিদ বলেন, ‘হাসপাতালে যখনই কোন গর্ভবতী মা প্রসব ব্যাথা নিয়ে আসেন তাদের সব ধরনের চিকিৎসা প্রদানের ব্যবস্থা আমরা করে থাকি, যাতে করে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম হয়। জেসমিন বেগম প্রসব ব্যাথা নিয়ে আসার পর তার চিকিৎসা সেবা আমরা তাৎক্ষনিক প্রদান করি এবং তিনি তিন নবজাতক কন্যা সন্তান প্রসব করেন।’
Related News
বিশ্বনাথে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More
সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয়Read More



Comments are Closed