সিলেটে ২৪ বিদেশ যাত্রীর করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ২৪ জন বিদেশ যাত্রীর ভাগ্যে নেমে এসেছে বিপর্যয়। নমুনা পরীক্ষায় তাদের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এতে করে আপাতত তারা যেতে পারছেন না প্রবাসে। সুস্থ হয়ে ওঠার পর করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে কেবল তারা যেতে পারবেন প্রবাসে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনে সিলেটের ১৬৯ জন প্রবাসী নমুনা দেন করোনাভাইরাস পরীক্ষা করার জন্য। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৯১ জনের ফলাফল এসেছে। এতে ২৪ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। আর বাকি ৬৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তাদেরকে দেয়া হবে করোনার নেগেটিভ সার্টিফিকেট। অর্থাৎ তাদের বিদেশ যেতে কোন সমস্যা নেই।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, করোনা শনাক্ত হওয়া ২৪ জন বিদেশ যাত্রী সুস্থ হয়ে উঠার পর তাদের আবার পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ আসলে দেয়া হয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ থেকে কেউ বিদেশ যেতে হলে তাকে করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এজন্য দেশের ১৬টি সেন্টারে শুরু হয়েছে বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা। সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার তত্ত্বাবধান করছে সিলেট সিভিল সার্জন অফিস। এজন্য বিদেশ যাত্রীদের নিবন্ধন করা হচ্ছে সিভিল সার্জন অফিসে। আর নমুনা সংগ্রহ করা হচ্ছে নগরের মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed