শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা–বাগান থেকে মো. নুরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৪ জুলাই) সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা–বাগানের ৩ নম্বর সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমরাইলছড়া চা–বাগানের ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও নিহত নুরুল ইসলামের পরিবারকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় মুহিদ মিয়া নুরুল ইসলামের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলেও তাঁকে এলাকায় দেখা গেছে। রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় দিবাগত রাত দুইটার দিকে নুরুল ইসলামের ছেলে মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি বাড়িতে আসছেন। পরে আর তাঁকে ফোনে পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed