দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৩৬ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জন।
শুক্রবার (২৪ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৬১টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৭টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৯১ হাজার ৩৪টি।
নতুন করে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে ৩ জন।
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে ঢাকা বিভাগে ১৩৭২ জন, চট্টগ্রামে ৭০৭ জন, রাজশাহীতে ১৫৯ জন, খুলনায় ১৯৪ জন, বরিশাশে ১০৯ জন, সিলেটে ১৩৩ জন, রংপুরে ১০৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৬৮ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed