Main Menu

দক্ষিণ সুরমায় স্বামী খুনের ঘটনায় স্ত্রী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় গোপনাঙ্গ কর্তন করে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী জেনি বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুদিষ্টি গ্রামের মধ্যপাড়ার আছাই মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টায় হাকালুকি হাওর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অতিরিক্ত দায়িত্বে থাকা (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জ্যোতির্ময় সরকার পিপিএম বলেন, নিজাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তারই প্রেক্ষিতে নিহতের স্ত্রীকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়।

এর আগে ২২ জুলাই বুধবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার মোমিনখলার ভাড়া বাসায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিজামকে মাথায় আঘাত ও গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়। ঘটনার পর স্ত্রী দুই সন্তান নিয়ে পালিয়ে যায়।

এরপর বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ নিজামের মৃতদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিজাম আহমদ (৪০) নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে।

Share





Related News

Comments are Closed