সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭২৪৪, মৃত্যু ১২৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার তিনজন এবং সুনামগঞ্জ জেলার একজন। আর নতুন এ চারজন নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৮৭৬ জন, সুনামগঞ্জে ১৩৭৭ জন, হবিগঞ্জে ১০৯৩ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৬৫ জন, সুনামগঞ্জে ১০৪৩ জন, হবিগঞ্জে ৫৪০ জন, মৌলভীবাজারে ৪৭২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed