Main Menu

দেশে করোনায় আরো ৪২ মৃত্যু, শনাক্ত ২৭৪৪

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। এসময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৪২ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৫১ জনে।

আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৭ হাজার ২০২ জনে।

বুধবার (২২ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৬৬ হাজার ৬০৯টি নমুনা।’

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ১২ জন। এ পর্যন্ত যারা কোভিড আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা ২১৬৮ জন ও নারী ৫৮৩ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে এখনো বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Share





Related News

Comments are Closed