Main Menu

যে দেশে ২৪ হাজার মানুষের ২ হাজারই বাংলাদেশি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : প্রশান্ত মহসাগরের দ্বীপরাষ্ট্র পালাউয়ে বসবাসকারী ২৪ হাজার মানুষের মধ্যে দুই হাজারই বাংলাদেশি। বাংলাদেশ ও পালাউ-এর মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত একটি চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাবে মন্ত্রিসভায় অনুমোদনের কথা জানানোর সময় এই তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Manual3 Ad Code

ভার্চুয়াল এই সভায় গণভবনে থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; বিভিন্ন মন্ত্রৗ ও সচিবরা গণভবনে থেকে যুক্ত হন।

Manual4 Ad Code

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রশান্ত মহাসাগরীয় একটি ছোট্ট দ্বীপ পালাউ, যার আয়তন ৪৬৬ বর্গকিলোমিটার। জাতিসংঘের আর্থিক সহায়তায় এটা চলে।

Manual6 Ad Code

জাপানের টোকিও-তে বাংলাদেশ দূতাবাস এখন পালাউয়ের বিষয়গুলো দেখভাল করলেও আনুষ্ঠানিক কুটনৈতিক সম্পর্ক না থাকায় তাতে সমস্যা হওয়ার কথা বলেন তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code