Main Menu

জাফলংয়ে নদী থেকে বোমা মেশিনে বালু উত্তোলন

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: আদালতের আদেশ অমান্য করে এবং ইসিএ কমিটিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একটি প্রভাবশালী চক্র ডাউকী জাফলং নদীর ব্রীজের আশপাশে বোমা মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। ম্যানুয়েল পদ্ধতিতে বালু উত্তোলনের দাবীতে মানববন্ধনসহ প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় শ্রমিক-জনতা।

Manual2 Ad Code

বুধবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদী এলাকায় সরেজমিনে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে প্রভাবশালীরা শত শত নৌকা দিয়ে বালু উত্তোলন করছে। তাছাড়া যে সকল শ্রমিক ম্যানুয়েল পদ্ধতিতে বালু উত্তোলন করেন তাদের কাছ থেকে সরকারী রাজস্বের নামে চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট।

Manual2 Ad Code

স্থানীয় শ্রমিকদের সাথে আলাপকালে তারা জানায়, প্রতিদিন নৌকা প্রতি ৫০০/১০০০ টাকা দিতে হয়। যারা টাকা দিতে রাজি নয় তাদের নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়, এমনকি বালু উত্তোলনে তাদেরকে বাধা প্রদান সহ শ্রমিকদের মারধর করা হয়। এরই প্রতিবাদে বুধবার জাফলং বালু উত্তোলন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জাফলং নদীর মোহনায় মানববন্ধন পালিত হয়।

জাফলংয়ের বিশিষ্ট মুরব্বী আইয়ুব আলীর সভাপত্তিত্বে ও নাজিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৭পরগনার শালিষ ব্যক্তিত্ব জাফলংয়ের বিশিষ্ট মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুবশ্বির আলী মুবই, ফজলুল হক, লেবু মিয়া, আতাউর রহমান, নয়ন মিয়া, ইসমাইল হোসেন, নাছির আহমদ, মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, ইসরাইল হোসেন, রুস্তুম আলী, আব্দুল আলী, বিলাল হোসেন, সাহেব আলী, শাসছুল হক প্রমুখ।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব’র সাথে আলাপকালে তিনি বলেন আমরা টাস্কফোর্স এর মাধ্যমে এখন অভিযান পরিচালনা করছি এবং থানা পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code