Main Menu

সিলেটে করোনায় প্রবীন আইনজীবির মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মরণব্যধি করোনা কেড়ে নিলো আইনজীবির প্রাণ। সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা ওই আইনজীবি আজ শনিবার (২০ জুন) ভোরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

করোনায় মৃত্যুবরণকারী অ্যাডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও সিলেট বারের আইনজীবি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছন নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের সমন্বয়ক অধ্যাপক ডা. নজমুল ইসলাম।

তিনি বলেন, অ্যাডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরী গত ৬ জুন করোনা আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১৪ দিন তিনি এখানে চিকিৎসা গ্রহণ করে অবশেষে আজ ভোর ৫টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭১ বছর।

অ্যাডভোকেট আবু সাঈদ আব্দুল্লাহ চৌধুরীর বাসা নগরের শেখঘাট এলাকায় বলে জানান ডা. নজমুল ইসলাম।

Share





Related News

Comments are Closed