শামসুদ্দিন হাসপাতালে নমুনা দিতে এসে বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে এসে মারা গেছেন এক বৃদ্ধ। শুক্রবার (৫ মে) বেলা ৩টার দিকে তিনি মারা যান।
এই তথ্য নিশ্চিত করে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা জমা দিতে শুক্রবার সকালে শামসুদ্দিন হাসপাতালে এসেছিলেন ওই ব্যক্তি। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় নমুনা সংগ্রহের আগেই তাকে আমরা হাসপাতালে ভর্তি করে নিই। হাসপাতালে ভর্তি অবস্থায় বেলা ৩টার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায় বলে জানান তিনি।
ডা. সুশান্ত বলেন, বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে দফন করতেও বলা হয়েছে। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
প্রসঙ্গত, সিলেট নগরী ও সদর উপজেলার মধ্যে কেবল শামসুদ্দিন হাসপাতালেই করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এই হাসপাতালের একটি মাত্র বুথে নমুনা জমা দিতে হয়। ফলে এখানে নমুনা জমা দিতে আসা সন্দেহভাজন রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নমুনা জমা দিতে পারেন না অনেক রোগী।
Related News
সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরেRead More
সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশRead More



Comments are Closed