Main Menu

শামসুদ্দিনে দুটি ভেন্টিলেটর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলে দুটি ভেন্টিলেটর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। ব্যক্তিগত তহবিল থেকে এই ভেন্টিলেটর দুটি হাসপাতালে উপহার প্রদান করেন তিনি।

Manual2 Ad Code

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলও উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে ভেন্টিলেটরগুলো গ্রহণ করেন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের অধীক্ষক ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান।

ভেন্টিলেটর উপহার দেয়ায় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান বলেন, সিলেটে করোনা চিকিৎসার শুরু থেকেই প্রতিনিয়ত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের খোঁজখবর রাখছেন। বিভিন্ন সময় চিকিৎসাসামগ্রী ও সুরক্ষাসামগ্রী দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। করোনা চিকিৎসার জন্য ভেন্টিলেটর খুবই প্রয়োজনীয়। তাই আমি আশাবাদি তাঁর এই উপহার সিলেটের করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেশিয়া বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ডালিম, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

এই দুটি ভেন্টিলেটর নিয়ে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতলে মোট ১৬টি ভেন্টিলেটর হলো। করোনা চিকিৎসা শুরুর পূর্বে এই হাসপাতালে মাত্র দুটি ভেন্টিলেটর ছিল। পরবর্তীতে এ হাসপাতালের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো ৯টি ভেন্টিলেটরের ব্যবস্থা করে দেন পররাষ্ট্রমন্ত্রী। আজ তিনি ব্যক্তিগত তহবিল থেকে আরো দুটি ভেন্টিলেটর উপহার দিলেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code