সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১১০০ ছাড়াল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। একদিনের ব্যবধানে মঙ্গলবার এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৪ জন। এনিয়ে বুধবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬০ জন।
বুধবার স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ৬২৬ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাকি তিন জেলার চেয়ে সিলেট জেলায় আক্রান্তের হার বেশী। শুরুতে এ বিভাগের মধ্যে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে, গত কিছুদিন থেকে হবিগঞ্জকে ছাড়িয়ে আক্রান্ত বেড়ে গেছে সিলেট জেলায়।
তবে মঙ্গলবার থেকে আবার সুনামগঞ্জেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুনামগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২১৩ জন। আর হবিগঞ্জে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৯২ জন, আর মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ১২৮।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগে করোনায় মৃতের সংখ্যাও বাড়ছে। বিভাগে মোট মারা গেছেন ২৪ জন। তাদের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ১৮ জন। এছাড়া, মৌলভীবাজারে চার জন এবং হবিগঞ্জে ও সুনামগঞ্জে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বর্তমানে এ বিভাগে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০৩ জন, সুনামগঞ্জে ৯৭ জন, হবিগঞ্জে ৯৫ জন এবং মৌলভীবাজারে ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী রয়েছেন সিলেটে ৫২, সুনামগঞ্জে ৫৬, হবিগঞ্জে ২৭ এবং মৌলভীবাজারে ২ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৭০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৭৭, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৯, মৌলভীবাজারে ৪৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে ডাক্তার-স্বাস্থ্যকর্মী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাং, সিলেটে ১৫টি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৭ জুলাই ফুটবল খোলা নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেটRead More
সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনীRead More



Comments are Closed