জুন পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (৩১ মে) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জ্বালানি নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে লকডাউনে দ্বিগুণ হয়েছে অনেকের বিদ্যুতের বিল। এমন ভুতূড়ে বিলে ক্ষুব্ধ গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগ বলছে, করোনাকালে মিটার না দেখেই বিল তৈরি করায় এই বিপত্তি। এটাকে ‘অনাকাঙ্খিত পরিস্থিতি’ উল্লেখ করে অতিরিক্ত বিল মিটার দেখে দ্রুততম সময়ে সমন্বয়ের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, এই সময় ঝুঁকি নিয়ে তাড়াতাড়ি করে বিল দিতে হবে না। আমরা জুন মাস পর্যন্ত বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফের সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিল নিয়ে নানা ভোগান্তির কথা আমাদের কানেও আসছে। কারও কোনও বাড়তি বিল করা হলে তা পরবর্তীতে সমন্বয় করা হবে।
প্রসঙ্গত, এর আগে মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। গত ২২ মার্চ ওই আদেশ দেওয়া হয়েছিল। যাতে মে মাস পর্যন্ত বিলম্ব মাশুল মওকুফের কথা বলা হয়।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed