সিলেটে আরো ১৩ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় আরো ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন।
ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। এই ১৩ জনই সিলেট জেলার।এর মধ্যে সিলেট সদর উপজেলার ৭ জন, দক্ষিণ সুরমা উপজেলার ৫ জন ও ওসমানীনগর উপজেলার ১ রয়েছেন।
গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন। সর্বশেষ শুক্রবার ১৩ জন নিয়ে সিলেট জেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ১১৬ জন। আর পুরো সিলেট বিভাগে এ পর্যন্ত সনাক্ত হয়েছেন ৩৫৮ জন।
বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এরমধ্যে সিলেটে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে দুই জন। তবে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।
এছাড়া সিলেটের চার জেলার মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জের ২২ জন নিয়ে মোট ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে মৌলভীবাজারে এখনও কেউ সুস্থতা লাভ করেননি।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed